অমরকণ্টক
₹৮,৬৫০ থেকে, মাথাপিছু
- ১ রাত হোটেল, ১টা ব্রেকফাস্ট
- অমরকণ্টক দর্শন
- জবলপুরে পিকআপ আর পৌঁছে দেওয়া
হাতে সময় একেবারে কম থাকলে
প্যাকেজের বিস্তারিত (English) →নর্মদা নদীর জন্মস্থান। পাহাড়ের ওপর শান্ত তীর্থ, নর্মদা উদ্গম কুণ্ড, কপিলধারা জলপ্রপাত আর হাজার বছরের কলচুরি মন্দির। জবলপুর স্টেশন থেকে গাড়ি, হোটেল আর দর্শন, সব এক প্যাকেজে।
Amarkantak tour package from Kolkata
অমরকণ্টক মধ্যপ্রদেশের পূর্ব প্রান্তে, মৈকাল পাহাড়ের ওপর একটা ছোট তীর্থশহর। এখানেই বিন্ধ্য আর সাতপুরা পর্বতমালা এসে মিলেছে, আর এখান থেকেই নর্মদা নদীর যাত্রা শুরু। নর্মদা উদ্গম মন্দিরের কুণ্ডটাকেই নদীর উৎস বলে মানা হয়। কাছেই সোনমুড়া, শোন নদের উৎস।
শহরটা ছোট আর শান্ত, চারদিকে শালের জঙ্গল। উদ্গম মন্দিরের পাশে আছে কলচুরি রাজাদের আমলের প্রাচীন পাথরের মন্দির। কয়েক কিলোমিটার দূরে কপিলধারা, যেখানে সদ্য জন্মানো নর্মদা প্রথম বার পাহাড় থেকে ঝাঁপ দেয়, আর তার পরেই দুগ্ধধারা। আছে মাই কি বাগিয়া, কবীর চবুতরা আর নির্মীয়মাণ শ্রীযন্ত্র মন্দির।
উচ্চতার জন্য এখানে গরমকালেও আবহাওয়া আরামদায়ক থাকে। কলকাতা থেকে আসতে হলে হাওড়া থেকে রোজকার শক্তিপুঞ্জ এক্সপ্রেসে জবলপুর, তারপর গাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা। আমাদের কলকাতা থেকে অমরকণ্টক ট্যুর প্যাকেজে জবলপুরে পিকআপ, হোটেল, ব্রেকফাস্ট আর সব দর্শন ধরা থাকে। চাইলে কানহার জঙ্গলও জুড়ে নিতে পারেন।
পড়ুন কলকাতা থেকে জবলপুর ট্যুর প্যাকেজ আর কলকাতা থেকে কানহা ট্যুর প্যাকেজ। সব গন্তব্য একসাথে দেখতে চাইলে কলকাতা থেকে মধ্যপ্রদেশ ট্যুর প্যাকেজ পাতা দেখুন।
কলকাতা থেকে অমরকণ্টক কীভাবে যাবেন
অমরকণ্টকে রেলস্টেশন নেই। আমাদের প্যাকেজ জবলপুর থেকে শুরু হয়, কারণ হাওড়া থেকে জবলপুরের ট্রেন রোজ চলে।
| পথ | ট্রেন | কোথায় নামবেন | সেখান থেকে | মনে রাখুন |
|---|---|---|---|---|
| জবলপুর হয়ে | 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, রোজ, হাওড়া দুপুর ১:১০ | জবলপুর, পরদিন দুপুর ২:২০ | গাড়িতে প্রায় ২৫০ কিমি, ৫ ঘণ্টা | আমাদের প্যাকেজ এখান থেকে শুরু |
| পেন্ড্রা রোড হয়ে | হাওড়া থেকে বিলাসপুরের দিকের ট্রেন | পেন্ড্রা রোড (ছত্তিশগড়) | অমরকণ্টকের সবচেয়ে কাছের স্টেশন | পিকআপ চাইলে আগে জানান |
ফেরার 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস জবলপুর ছাড়ে রাত ১০:২৫ মিনিটে, হাওড়া পৌঁছয় পরদিন রাত ১০:৪৫ মিনিটে। ট্রেনের সময় বদলায়, আপনার তারিখ জানালে আমরা মিলিয়ে প্ল্যান বানিয়ে দিই।
কলকাতা থেকে পুরো সফর এক নজরে
দুপুর ১টা ১০ মিনিটে হাওড়া থেকে 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস।
দুপুর ২টো ২০ মিনিটে জবলপুর। স্টেশনে আমাদের গাড়ি, সোজা অমরকণ্টক। পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে যায়।
রাত ১: অমরকণ্টকসকালে নর্মদা উদ্গম মন্দির আর কলচুরি মন্দির। তারপর মাই কি বাগিয়া, সোনমুড়া, কপিলধারা, দুগ্ধধারা, শ্রীযন্ত্র মন্দির আর কবীর চবুতরা।
রাত ২: অমরকণ্টকব্রেকফাস্টের পর গাড়িতে জবলপুর, বিকেলে পৌঁছনো। রাত ১০টা ২৫ মিনিটে 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস।
রাত ১০টা ৪৫ মিনিটে হাওড়া।
প্রায় পঁচিশ ঘণ্টা ট্রেনের পর আবার পাঁচ ঘণ্টা গাড়ি, বয়স্কদের জন্য দিনটা লম্বা। সে ক্ষেত্রে প্রথম রাত জবলপুরে থেকে পরদিন সকালে অমরকণ্টক রওনা দেওয়া ভালো। বুকিংয়ের সময় বললে আমরা সেই মতো প্ল্যান করে দেব।
অমরকণ্টক থেকে কানহা জাতীয় উদ্যান একই দিকে পড়ে। তীর্থের সঙ্গে জঙ্গল সাফারিও চাইলে দুটো মিলিয়ে নিন, তাহলে জবলপুর থেকে একটা গোল সফর হয়ে যায়।
কলকাতা থেকে অমরকণ্টক ট্যুর প্যাকেজ
সব প্যাকেজ জবলপুর স্টেশন থেকে শুরু, জবলপুরেই শেষ। দাম মাথাপিছু শুরুর দাম, ৫% GST আলাদা। হাওড়া থেকে ট্রেনের টিকিট প্যাকেজে ধরা নেই।
₹৮,৬৫০ থেকে, মাথাপিছু
হাতে সময় একেবারে কম থাকলে
প্যাকেজের বিস্তারিত (English) →₹১১,৪০০ থেকে, মাথাপিছু
শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সময়ের সঙ্গে ভালো মেলে
প্যাকেজের বিস্তারিত (English) →₹১২,০৫০ থেকে, মাথাপিছু
তীর্থের সঙ্গে জঙ্গলও চাইলে
প্যাকেজের বিস্তারিত (English) →₹১৫,২০০ থেকে, মাথাপিছু
এক সফরে তীর্থ, জঙ্গল আর জবলপুর শহর
প্যাকেজের বিস্তারিত (English) →কী ধরা আছে আর কী নেই, আপনার কোটেশনে আলাদা করে লেখা থাকে। চূড়ান্ত দাম লিখিতভাবে জানানো হয়। সব অমরকণ্টক প্যাকেজ একসাথে দেখতে চাইলে Amarkantak tour packages পাতা দেখুন।
অমরকণ্টক প্যাকেজে
অমরকণ্টকের সব প্যাকেজ আর দাম ইংরেজিতে দেখুন Amarkantak tour packages পাতায়।
অমরকণ্টক গিয়ে কী দেখবেন






এ ছাড়া আছে সোনমুড়া, কবীর চবুতরা আর সর্বোদয় জৈন মন্দির। সব জায়গার বিস্তারিত পাবেন Places to visit in Amarkantak পাতায়।
কখন যাবেন
বর্ষার পর জলপ্রপাতে জল ভরা, জঙ্গল সবুজ। কার্তিক পূর্ণিমায় তীর্থযাত্রীর ভিড় হয়।
পাহাড়ে বেশ ঠান্ডা, রাতে তাপমাত্রা অনেকটা নামে। ভারী গরম জামা আনুন। মহাশিবরাত্রিতে মেলা বসে।
সমতলে যখন গরম, অমরকণ্টক তখনও আরামদায়ক। গরমের ছুটিতে আসার ভালো জায়গা।
জলপ্রপাত তখন সবচেয়ে জোরালো, চারদিকে কুয়াশা। পাহাড়ি রাস্তায় সময় বেশি লাগে।
যাওয়ার আগে জেনে নিন
অমরকণ্টক পাহাড়ের ওপর। গরমকালেও সন্ধ্যায় ঠান্ডা লাগে, শীতে তো বটেই।
জবলপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টার গাড়ি। পথে খাওয়া আর বিশ্রামের বিরতি ধরে রাখুন। গাড়িতে বমির ধাত থাকলে ওষুধ সঙ্গে নিন।
দুটো জায়গাতেই সিঁড়ি আর পাথুরে পথ। বর্ষায় পিছল থাকে। ভালো জুতো পরুন।
অমরকণ্টক ছোট তীর্থশহর, বড় শহরের মতো হোটেল এখানে নেই। পরিচ্ছন্ন আর আরামদায়ক ঘর আমরা বেছে দিই, তবে বিলাসিতা আশা করবেন না।
তীর্থস্থান বলে এখানে প্রায় সব জায়গায় নিরামিষ খাবার। সঙ্গে শুকনো খাবার রাখতে পারেন।
উদ্গম মন্দির চত্বরে জুতো খুলে ঢুকতে হয়। শালীন পোশাক পরুন, আর কুণ্ডের জল নোংরা করবেন না।
অতিথিদের কথা
“I planned two back-to-back tour packages with Banjari MP Tours - one to Ujjain and Omkareshwar, and the other to Bandhavgarh and Jabalpur. Both trips were fantastic … My point of contact was Ayushi Chouhan, who organized the trips thoughtfully, keeping in mind the comfort of my elderly parents. She was always available to provide support. …”
Neha Singh · অতিথির রিভিউ
রিভিউ অতিথি ইংরেজিতে যেমন লিখেছেন, তেমনই দেওয়া হয়েছে, “…” মানে মাঝের অংশ বাদ। Google-এ আমাদের ৫০০+ রিভিউ পড়ুন এখানে।
প্রশ্নোত্তর
হাওড়া থেকে 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে জবলপুর, রোজ দুপুর ১টা ১০ মিনিটে ছাড়ে আর পরদিন দুপুর ২টো ২০ মিনিটে পৌঁছয়। জবলপুর থেকে অমরকণ্টক গাড়িতে প্রায় ২৫০ কিলোমিটার, পাঁচ ঘণ্টার পথ। সবচেয়ে কাছের স্টেশন ছত্তিশগড়ের পেন্ড্রা রোড।
অমরকণ্টকের ১ রাত ২ দিনের প্যাকেজ মাথাপিছু ₹৮,৬৫০ থেকে, আর ২ রাত ৩ দিন মাথাপিছু ₹১১,৪০০ থেকে শুরু। এতে হোটেল, ব্রেকফাস্ট, জবলপুর থেকে গাড়ি আর সব দর্শন ধরা আছে। ৫% GST আলাদা, ট্রেনের টিকিট ধরা নেই।
২ রাত রাখুন। জবলপুর থেকে পৌঁছতে প্রথম দিন কেটে যায়, দ্বিতীয় দিন পুরো দর্শন, তৃতীয় দিন ফেরা। ১ রাতে খুব তাড়াহুড়ো হয়।
নর্মদা উদ্গম মন্দির, কলচুরি মন্দির, কপিলধারা, দুগ্ধধারা, সোনমুড়া, মাই কি বাগিয়া, শ্রীযন্ত্র মন্দির আর কবীর চবুতরা। সবই শহর থেকে কয়েক কিলোমিটারের মধ্যে।
হ্যাঁ। ১ রাত অমরকণ্টক আর ২ রাত কানহার ৩ রাত ৪ দিনের প্যাকেজ মাথাপিছু ₹১২,০৫০ থেকে শুরু। এতে কানহায় একটা জঙ্গল সাফারি আর সব বেলার খাবার ধরা আছে।
অক্টোবর থেকে মার্চ দর্শনের জন্য ভালো, বর্ষার ঠিক পরে জলপ্রপাত সবচেয়ে সুন্দর। উচ্চতার জন্য গরমের ছুটিতেও এখানে আরাম। শীতে ভারী গরম জামা লাগবে।
যাওয়া যায়। মন্দিরগুলোয় গাড়ি কাছে পৌঁছয়। শুধু জবলপুর থেকে পথটা লম্বা, আর কপিলধারা-দুগ্ধধারায় সিঁড়ি আছে। বয়স্ক কেউ থাকলে প্রথম রাত জবলপুরে রাখার পরামর্শ দিই।
অনেক পরিক্রমাবাসী অমরকণ্টক থেকেই নর্মদা পরিক্রমা শুরু আর শেষ করেন, কারণ এখানেই নদীর উৎস। পুরো পরিক্রমা আলাদা আর অনেক লম্বা যাত্রা, আমাদের এই প্যাকেজে শুধু অমরকণ্টক দর্শন ধরা আছে।
বিনামূল্যে অমরকণ্টক প্ল্যান
চারটে তথ্য দিন। আমরা WhatsApp-এ ট্রেন মিলিয়ে ঘোরার প্ল্যান আর পরিষ্কার দাম পাঠাব।
75875 33 222ফোন ও WhatsApp · রোজ সকাল ৯টা থেকে রাত ৮টা
আরও দেখুন